" " //psuftoum.com/4/5191039 Live Web Directory সংসদ ভবনের উদ্বোধনের দিন দিল্লির রাজপথে আর্তনাদ //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

সংসদ ভবনের উদ্বোধনের দিন দিল্লির রাজপথে আর্তনাদ



একদিকে যখন কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের উদ্বোধন যা নতুন সংসদ হিসেবে চিহ্নিত হলো সেই সঙ্গে সেঙ্গল যা রাজ দন্ড নামে পরিচিত ।সেই ঐতিহাসিক মুহূর্তে যখন রাষ্ট্রপতি আমন্ত্রিত থাকেন না এবং দেশের সব বিরোধী রাজনৈতিক দল বয়কটের পথে।ঠিক তখনই রাজপথে ভূলুণ্ঠিত হলো গনতন্ত্র।




দিল্লির রাজপথে আজ শুধুই যেন হাহাকার।দেশের গর্ব মহিলা কুস্তিগীরদের উপর যৌন নির্যাতন করেও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন ব্রিজভূষণ।আরেকদিকে সম্ভ্রম হানির বিরুদ্ধে শাস্তির দাবিতে দিনের পর দিন কুস্তিগীররা যন্তর মন্তরে রাত কাটাচ্ছেন।যা গোটা দেশের কাছে চরম লজ্জার।এবার সেই লজ্জা পরিণত হলো ক্ষোভ এবং বিক্ষোভে।


পুলিশের পক্ষ থেকে সকাল থেকে এই বিক্ষোভ তুলে ফেলার নির্দেশ এসে পৌঁছায় সেই লক্ষ্যে দুপুরে শুরু হলো তদের বর্বরতার নিদর্শন।বিশাল পুলিশ বাহিনী এসে তাদের উপর চড়াও হয় টেনে হিচড়ে তাদের বিক্ষোভ স্থল থেকে নিয়ে যাওয়া হয়।আন্তর্জাতিক মানের এথলিটরা রাস্তায় লুটিয়ে পড়লেন।লাঠিচার্জ করে চুলের মুঠি ধরে গাড়িতে তোলা হয়।ও এক নজির ৮৯৭ কোটির নতুন সংসদ ভবন এর উদ্বোধনের দিন গণতন্ত্রের আর্তনাদ দিল্লির রাজপথে।


Top Post Ad

Below Post Ad

Hollywood Movies