মাঝরাতে মোকা আরও শক্তি বাড়াতে পারে বলে পূর্বাভাস। তবে স্থলভাগে আছড়ে পড়ার সময় একটু শক্তি হারাতে পারে মোকা। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘণ্টায় গতি থাকবে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার।অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। ক্রমেই বাংলাদেশের দিকে এগোচ্ছে সে। আছড়ে পড়ার পর ‘মোকা’র গতি ঘণ্টায় ১৮০ থেকে ১৯০ কিলোমিটার থাকতে পারে। ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ২১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এখন পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে সে বলে জানিয়েছে মৌসম ভবন। এর প্রভাব পড়বে কলকাতার আকাশে।
মৌসম ভবনের শেষ বুলেটিন জানাচ্ছে, ক্রমেই স্থলভাগের কাছে চলে আসছে ঘূর্ণিঝড় মোকা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ৫৬০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৬৮০ এবং মায়ানমার থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে মোকা। এর অভিমুখ থাকবে উত্তর-উত্তর পূর্ব দিকে। মাঝরাতে মোকা আরও শক্তি বাড়াতে পারে বলে পূর্বাভাস। তবে স্থলভাগে আছড়ে পড়ার সময় একটু শক্তি হারাতে পারে মোকা।


