মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হিথ স্ট্রিক
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। ৪৯ বছরের প্রাক্তন পেসারের শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার। গুরুতর অসুস্থ স্ট্রিককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকায়।
স্মার্ট ওয়াচ খুব ই কম দামে ক্লিক করুন
তবে তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকেই যাচ্ছে বলে জানা গিয়েছে। জিম্বাবোয়ের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন স্ট্রিক। জিম্বাবোয়ের স্বর্ণযুগের অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি।



