আন্দোলনরত কুস্তিগির আর পুলিশের মধ্যে হাতাহাতি
দিল্লির যন্তরমন্তরে যৌন নিপীড়নের অভিযোগে অবস্থানরত কুস্তিগিরদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘাত। বিক্ষোভকারী কুস্তিগিরদের অভিযোগ, দিল্লি পুলিশের একটি দল মত্ত অবস্থায় বুধবার সন্ধ্যা থেকেই তাঁদের সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেন। রাতে তাঁরা আচমকাই এসে মারধর করেন এবং মহিলা কুস্তিগিরদেরও গালিগালাজ করেন। তাঁদের দাবি, এতে দুই আন্দোলনকারী আহত হয়েছেন। মাথা ফেটে এক জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।


