জীবনকৃষ্ণ সাহার মোবাইল থেকে সমস্ত ডেটা উদ্ধার
বিপদ বাড়ল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। পুকুরে মোবাইল ফোন ফেলেও লাভ হল না। পুকুরে ফেলা ২টি মোবাইল ফোন থেকেই সমস্ত ডেটা উদ্ধার করতে পেরেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে চ্যাট হিস্ট্রিও। নিয়োগ দুর্নীতি তদন্ত শুরু হওয়ার পর থেকে বেশ কিছু কথোপকথনের রেকর্ড ফোন থেকে মুছে ফেলা হয়েছে বলেও মনে করছেন তদন্তকারীরা। বিরোধীরা বারবার বলেছেন এই ডেটা উদ্ধার হলে ফাঁসবেন অনেকে।


