শিক্ষক নিয়োগে দুর্নীতির খবর
প্রথম স্পটলাইটে এসেছিল যেসব মামলার ভিত্তিতে, তার মধ্যে ববিতা সরকারের (Babita Sarkar) করা মামলা ছিল অন্যতম। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরির বিরুদ্ধে লড়াই করে সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার।
বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশেই সেই চাকরি পেয়েছিলেন তিনি। কিন্তু তারপরে সেই ববিতার চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন উঠে যায়। এবার সেই চাকরিই বাতিলের (Removed from Job) নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।বিচারপতি এদিন শুধু ববিতার চাকরি বাতিল করেননি, সেই চাকরি কে পাবেন সেটাও জানিয়ে দেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'ববিতা সরকারকে চাকরিতে বহাল রাখা উচিত নয়। কারণ তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে তাঁর প্রাপ্ত নম্বর সম্পর্কে সঠিক তথ্য দেননি।অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, চাকরিকাল যাবত্ অঙ্কিতা যে বেতন পেয়েছেন সেটা ফেরত দিতে হবে। সেই টাকা পাবেন ববিতা। কিন্তু যখন ববিতার চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ববিতাকে প্রাপ্য টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা রাখতে হবে।