সাগরদীঘির বিধায়ক তৃণমূলে
'আমি যদি কাল বোতাম টিপি। অধীর চৌধুরি তৃণমূলে চলে আসবে। ও তো কংগ্রেসের সাংসদ। শুধু বাংলার নেতা নয়। বাংলার বাইরের সাংসদও করবে।' সদ্য যোগদান করানো বাইরন বিশ্বাসকে পাশে বসিয়ে এমনই দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, 'বিজেপিরও অনেকে আসবে। যখন বিজেপির জন্য দরজা খোলা হবে। কতজন আসবে, আপনারা দেখবেন।'


