কুস্তিগিরদের পাশে সুনীল ছেত্রী
দেশের রাজধানী দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভরত কুস্তিগিরদের আটক করার ঘটনায় তাঁদের পাশে দাঁড়ালেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। কুস্তিগিরদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা করলেন সুনীল। টুইটারে সুনীল লিখেছেন, ' কেন আমাদের কুস্তিগিরদের এইভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে? কারও সঙ্গে এরকম ব্যবহার কাম্য নয়। আমি আশা করবি পুরো বিষয়টির সঠিকভাবে মূল্যায়ন করা হবে।'


