পুলিশ দেখেই গুলি, উত্তপ্ত শীতলকুচি
পুলিশকে লক্ষ্য করে বন্দুকবাজির অভিযোগ। এক কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে অভিযান পুলিশের। কিন্তু সেখানে উল্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। পরিস্থিতি সামাল দিতে পাল্টা পুলিশও ৬ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শীতলকুচিতে। জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে গরু পাচার-সহ একাধিক দুষ্কর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের নগরনেপরা গ্রামে।


