কুনোর জঙ্গলে ফের মৃত্যু চিতার
বড়সড় ধাক্কা খেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'প্রজেক্ট চিতা'। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ২টি চিতা শাবকের মৃত্যু হল আজ, বৃহস্পতিবার। হয়েছিল। গত ২ মাসের মধ্যে মৃত্যু হল ৬টি চিতার। গত ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল চিতাটিকে। নাম দেওয়া হয়েছিল জ্বালা। গত মার্চে ৪টি শাবকের জন্ম দিয়েছিল স্ত্রী চিতা জ্বালা। তার মধ্যে ৩টি শাবকের মৃত্যু হল।মঙ্গলবার কুনোতে একটি চিতাশাবকের মৃত্যু হয়।


