চিঠি লিখে একসঙ্গে নিখোঁজ নদিয়ার তিন অষ্টম শ্রেণির পড়ুয়া
আচমকা নিখোঁজ নদিয়ার বাদকুল্লার অষ্টম শ্রেণীর ৩ ছাত্র। তাঁদের নাম অপূর্ব দাস, দেব বিশ্বাস এবং সায়ন সরকার। বৃহস্পতিবার সকাল ৮ টায় গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি তারা। যে চিরকুট উদ্ধার হয়েছে তাতে লেখা, 'মা আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। ১০ বছর বাদে নিজের পায়ে দাঁড়িয়ে ফিরব। যে টাকা নিয়ে গেলাম তার জন্য ক্ষমা করো । তোমার দেব।'


