সিপিআই(এম)পূর্ব বর্ধমান জেলা কমিটির দপ্তরে মহান দার্শনিক কার্ল মার্কসের জন্মদিবসে 'কাটোয়ার কলম' প্রকাশনার কমরেড নিরুপম সেন-এর লেখা "সময়ের দর্পণে কমিউনিস্ট ইশতেহার" পুস্তিকাটি (দ্বিতীয় প্রকাশ) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ১৯৯৮ সালে পুস্তিকাটির প্রথম প্রকাশ। ২৫ বছরে আন্তর্জাতিক ও জাতীয় ক্ষেত্রে বহু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে গেছে এবং সেজন্য মূল পুস্তিকাটির বিষয়বস্তু অক্ষুন্ন রেখে দ্বিতীয় প্রকাশে যোগ করা হয়েছে "দ্বিতীয় প্রকাশের ভূমিকা", যা পাঠকদের মূল পুস্তিকাটি পড়তে সহায়ক ভূমিকা পালন করবে। আজ জেলা পার্টি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুস্তিকাটি প্রকাশ করেন পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড অমল হালদার ও কমরেড অচিন্ত্য মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন কাটোয়ার কলম পত্রিকার সম্পাদক কমরেড দেবপ্রসাদ মুখোপাধ্যায়, পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জী, পার্টি নেতা কমরেড সাইদুল হক প্রমুখ।
নিরুপম সেন এর লেখা কার্ল মার্কস কে নিয়ে লিখিত বই প্রকাশ বর্ধমানে
06 May



