" " //psuftoum.com/4/5191039 Live Web Directory পুরসভায় চাকরিতেও বিরাট দুর্নীতি! চার ঘণ্টার 'ঝড়' সামলে কেঁদে ফেলল অয়ন শীল //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

পুরসভায় চাকরিতেও বিরাট দুর্নীতি! চার ঘণ্টার 'ঝড়' সামলে কেঁদে ফেলল অয়ন শীল

 


পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে এই প্রথম সিবিআই জেলে গিয়ে জেরা করল। শনিবার চার ঘন্টা জেলে গিয়ে জেরা করল সিবিআই।সিবিআই টিম শুক্রবার অনুমতি পায় অয়ন শিলকে পুরসভা দুর্নীতি মামলায় জেরা করার জন্য। শনিবারই সিবিআই টিম জেলে গিয়ে অয়ন শিলকে জেরা করে।

সিবিআই সূত্রে খবর, জেরায় জানতে চাওয়া হয়, ৬০ টির বেশি পুরসভায় ৬ হাজার নিয়োগ কার নির্দেশে হয়েছিল?প্রভাবশালীদের নাম ও designation অনুযায়ী ক্যান্ডিডেট লিস্ট ও টাকা এমাউন্ট লেখা ছিল অয়ন শীলের কাছে। ওই সব প্রভাবশালীদের সঙ্গে কবে থেকে যোগাযোগ? প্রভাবশালীদের কাছে যে কমিশন অয়ন শীল পাঠাত, তার ডিটেলস তথ্য হিসেব নিয়ে জানতে চায় সিবিআই।

অয়নের সল্টলেকের বাড়ি কাম অফিসে পুরসভা omr শিট কেন ছিল? অয়নের কোম্পানি বরাত পেতে কে কে সাহায্য করেছিল? এই পুরসভা দুর্নীতিতে বরাহনগর, কামারহাটি, হালিশহর, পানিহাটি সহ একাধিক পুরসভা দুর্নীতি হয়েছে বলে দাবি ইডির।

এবার সেই বিষয়ে অয়ন শিলকে জেরা করে সিবিআই। যদিও অয়নের উত্তরে সন্তুষ্ট নন সিবিআই অধিকারিকরা। জেরার সময় কান্নায় ভেঙে পড়েন অয়ন শীল।



Top Post Ad

Below Post Ad

Hollywood Movies