" " //psuftoum.com/4/5191039 Live Web Directory রাজ্যে বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

রাজ্যে বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে

দুদিনের বিরতির পরে বুধবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-এর কোনও কোনও জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।

বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টিরও পূর্বাভাস দিয়এছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

তবে ১৬ মে মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুত্‍-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। আর এই পরিস্থিতি বজায় থাকবে বুধবার ১৭ মে এবং বৃহস্পতিবার ১৮ মে তেও। আর প্রথম তিন দিনে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতেও, পরের দুদিন তার কোনও পরিবর্তন হবে না।

অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত্‍-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অন্যদিকে সেই মঙ্গলবারেই বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।



Top Post Ad

Below Post Ad

Hollywood Movies