কার্বাইডে পাকছে আম, গন্ধ উধাও
আমের বাজারে ছুটছে চেন্নাই এক্সপ্রেস। হিমসাগর, শরি, বোম্বাই আছে বটে। কিন্তু মাঝবৈশাখে বাজার ভরেছে মাদ্রাজি আমে। গোলাপখাস, বেগুনফুলি আর পারিকুল। এই তিন আমেই মজেছে বঙ্গবাসী। পারিকুল, বেগুনফুলি পুরো হলুদ। আর গোলাপখাসের মুখটা লাল। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে অনেকেই কাঁচা আমই গাছ থেকে পেড়ে কাৰ্বাইড দিয়ে পাকিয়েছেন। স্থানীয় আম বাজারে এলেও তাতে তেমন গন্ধ নেই এখনও। খুচরো বাজারে তার দামও ১০০ টাকার আশপাশে।


