বুধবার রাতে বর্ধমানের শক্তিগড়ে লাইনচ্যুত হয়েছে বর্ধমান-ব্যান্ডেল লোকাল। ডাউন লাইনে সেটি একটি মালগাড়িকে ধাক্কা মারার পর লাইন থেকে বেরিয়ে যায়। এরপর থেকেই ওই লাইনে বিঘ্ন ট্রেন চলাচল। ফলে বিপাকে নিত্যযাত্রীরা। দূরপাল্লার যাত্রীদের জন্য একটা ব্যবস্থা করেছে রেল।দুর্ঘটনার জেরে বহু ট্রেন বাতিল করা হয়েছে। রুট বদল করা হয়েছে বেশকিছু ট্রেনের।
দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া-মালদহ টাউন ইন্টাসিটি এক্সপ্রেস, মালদহ-হাওড়া টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। এছাড়া ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশকিছু ট্রেনের গতিপথ। যেসব ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে রাধিকাপুর এক্সপ্রেস। এটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমোদপুর দিয়ে।


