১৭০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মোচা'
আবহাওয়া দফতরের প্রাথমিক পূর্বাভাস, বাংলাদেশ এবং মায়ানমারের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় 'মোচা'। ঘণ্টায় ১৭০ কিমি বেগে সেটি স্থলভাগে আছড়ে পড়ে ধ্বংসলীলা চালাতে পারে বলে আশঙ্কা। এই ঘূর্ণিঝড়ের একটা বিশাল প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ গভীর রাত কিংবা আগামীকাল সকাল থেকে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।


