অরিজিৎ সিং-এর উপর মঞ্চেই হামলা, গুরতর জখম গায়ক
ঔরঙ্গাবাদে গানের অনুষ্ঠানে মঞ্চে হামলা হল গায়ক অরিজিৎ সিংয়ের উপর। মঞ্চে গান গাইতে উঠে প্রিয় তারকাকে চোখের সামনে দেখতে পেয়ে তাঁর হাত ধরে টানাটানি শুরু করে দেন এক অনুরাগী। বেকায়দায় চোটও লাগে অরিজিতের হাতে। ডান হাতে এতটাই চোট পান যে, হাত সোজা করতে পারছিলেন না তিনি, তাঁর হাত কাঁপছিল। ভিডিওতে দেখা যাচ্ছে আঘাত পাওয়ার পরেও ওই অনুরাগীকে মার্জিত ভঙ্গিতে অরিজিৎ বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি আহত হয়েছেন।


