আন্তর্জাতিক হতে চলেছে আগরতলা বিমানবন্দর
এবার আন্তর্জাতিক হচ্ছে আগরতলা বিমানবন্দর। সব ঠিক থাকলে আগামী মাস থেকেই চট্টগ্রাম পর্যন্ত বিমান চলবে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে। ওই রুটে বিমান চালাবে স্পাইসজেট। এই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, শুধু বাংলাদেশে নয়, উত্তরপূর্ব ভারত থেকে তারা বিমান চালাবে মায়ানমারেও। ইতিমধ্যেই অত্যাধুনিক করা হয়েছে আগরতলার বিমানবন্দর। জুন মাসের শেষের দিকে ওই রুটে বিমান চালানো শুরু হবে।


