চোখের সামনে ছটফট করে মারা গেল ২৫টি উট, কাঠগড়ায় ONGC
আমেদাবাদে জলে বিষক্রিয়া। আর সেই জল পান করে অন্তত ২৫টি উটের মৃত্যু। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সূত্রের খবর, বারুক জেলাতে জলে বিষক্রিয়া হচ্ছে বলে আগেই ওএনজিসিকে সতর্ক করেছিল গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে উটগুলির মৃত্যুর সঠিক কারণ অবশ্য জানা যায়নি। স্থানীয়দের দাবি, ওই জলাশয়ের উপর দিয়ে একটি পাইপলাইন গিয়েছে। সেখানকার পাইপে লিক হয়ে গিয়েছে। তার জেরেই দ্রুত বিষক্রিয়া হয়ে গিয়েছিল।


