শতবর্ষে মৃণাল সেন...
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের শততম জন্মজয়ন্তী ৷ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ দুর্গাপুর ইস্পাত অঞ্চল সমুহের আয়োজনে আলোচনা সভা : মৃণাল সেনের শিল্প ভাবনা।দুর্গাপুরের বিজোন এলাকার ২/১ তিলক রোডে।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সহিতিক শ্রদ্ধেয় আরতি কুমার বসু, শ্রদ্ধেয় পার্থ বসু ঠাকুর,বিশ্লেষক শ্রদ্ধেয় সন্দীপ লাহা।আলোচনা সভার শুরুতে মুক্ত মঞ্জরির দুই শিল্পী সোমা গুপ্ত ও সুচরিতা ঘোষের দুটি রবীন্দ্রসঙ্গীত আমাদের মুগ্ধ করেছে আলোচকরা আজ নানা ভাবেই সমৃদ্ধ করলেন
সাধারণ একজন মৃণেন সেন থেকে চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন হয়ে ওঠার গল্পঃ শোনালেন।
চলচ্চিত্র হবে কাহিনিনির্ভর ,প্রচলিত এই ধারণার বিপরীতে হেঁটেছিলেন মৃণাল সেন ৷ তাঁর চলচ্চিত্রে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে বাস্তব ৷ কল্পনার জগৎ নয়, সাধারণ মানুষের জীবনযাপনের ছবিই চিত্রিত হয়েছে তাঁর চলচ্চিত্রে ৷ ৩০টি চলচ্চিত্রের পরিচালনা করেন মৃণাল সেন,অসংখ্য ডকুমেন্টারি ও নির্মাণ করেন।
শতবর্ষে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সারা বছর জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে- কলকাতা ৭১,পদাতিক, একদিন প্রতিদিন , ইন্টারভিউ চলচ্চিত্রের নির্মাতা মৃণাল সেন স্মরণ করবে।





