অবশেষে খাঁচাবন্দি কালচিনির সেই লেপার্ড
কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হল একটি লেপার্ড। শনিবার রাতে চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দি লেপার্ডটিকে দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপরেই বন দফতরে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন কর্মীরা খাঁচাবন্দি লেপার্ডটিকে উদ্ধার করেন। বেশ কিছুদিন ওই লেপার্ডের হানায় বেশ কয়েকজন চা শ্রমিক জখম হয়েছেন।


