কলকাতায় পরিষেবা শুরু আকাশা এয়ারের
অবশেষে কলকাতা এয়ারপোর্টেও পরিষেবা শুরু করল রাকেশ ঝুনঝুনওয়ালার আকাশা এয়ার। নতুন এই এয়ারলাইনটি কলকাতাকে ১৭ তম গন্তব্য হিসেবে নিজেদের নেটওয়ার্কে যুক্ত করল। কলকাতায় পরিষেবা শুরুর সঙ্গে সঙ্গে দেশের সব কটি মেট্রো স্টেশনে পরিষেবা চালু করল আকাসা এয়ার। আপাতত কলকাতা এয়ারপোর্ট থেকে বেঙ্গালুরু ও গুয়াহাটির উদ্দেশ্যে প্রতিদিন বিমান চালাবে আকাশা এয়ার।


