BREAKING: বাংলায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু, সব তছনছ, লন্ডভন্ড
কলকাতা-বর্ধমানসহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি
জেলায় শুরু হল কালবৈশাখী ঝড়। ৬০-৭০ কিমি বেগে ঝড় শুরু হয়েছে বলে জানা গিয়েছে। রাস্তার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে তছনছ হয়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে লন্ডভন্ড অবস্থা বহু রাস্তায়। সঙ্গে শুরু হয়েছে বৃষ্টিও। শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


