" " //psuftoum.com/4/5191039 Live Web Directory DA এর দাবিতে নবান্ন অভিযানের অনুমতি পেলো রাজ্য সরকারি কর্মচারী সংগঠন //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

DA এর দাবিতে নবান্ন অভিযানের অনুমতি পেলো রাজ্য সরকারি কর্মচারী সংগঠন



বকেয়া ডিএ-র (DA) দাবিতে কো-অর্ডিনেশন কমিটিকে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তবে অনুমতি মিলল শর্তসাপেক্ষে। রুটে বদল এনে আগামী ৪ মে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আদালত জানিয়েছে, দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে মিছিল করতে হবে।

হাওড়া ফেরিঘাট, বঙ্কিম সেতু , ডিএম সলপ, মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হবে মিছিলটি।

বুধবার মামলার শুনানি চলাকালীন আদালতে রাজ্য দাবি করেছিল, 'যে রুটে মিছিল করার কথা বলা হচ্ছে সেটা মিছিলের জন্য নির্দিষ্ট করা কোনও রুট না। জনবহুল এলাকা, সাধারণ মানুষের অসুবিধা হবে। স্কুল ও অফিস যাত্রীর অসুবিধা হবে। ট্রাফিকের অসুবিধা হবে। অন্য রুটে অন্য জায়গায় করলে অসুবিধা নেই।'



 পালটা বিচারপতি মান্থা প্রশ্ন করেন, যে বিধিনিষেধের কথা আপনারা এখানে বলছেন, সেটা রাজ্যের শাসকদলের ক্ষেত্রেও প্রযোজ্য তো? তিনি তুলে আনেন রেড রোডে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচির কথাও। বিচারপতি প্রশ্ন করেন, 'রেড রোড বন্ধ করে যখন কর্মসূচি হয়, মিছিল হয় তখন পুলিশের অসুবিধা হয় না? কিছু দল যখন মিছিল করে তখন গোটা কলকাতা স্তব্ধ হয়ে যায়। আমি শাসকদলের কথা বলছি না। তখন তো পুলিশের কোন অসুবিধা হয় না! মানুষ পরিবার নিয়ে রাস্তায় বেরতে চায়, কিন্তু বেরতে পারে না! তখন পুলিশের অসুবিধা হয় না?'

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies