NCP সভাপতি পদ থেকে ইস্তফা শরদ
পাওয়ারের
জাতীয় দলের স্বীকৃতি হারাতেই এনসিপির সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন শরদ পাওয়ার। এনসিপি প্রতিষ্ঠাতার এহেন ঘোষণায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে মারাঠা রাজনৈতিক মহলে। তাঁর পদত্যাগের পর দলের রাশ মেয়ে সুপ্রিয়া সুলের কাছে যায় নাকি ভাইপো অজিত পাওয়ার দলের সভাপতি হন, এখন সেদিকে নজর সবার। এদিন তিনি বলেন, '১৯৬০ সালের ১ মে থেকে রাজনীতির পথে যাত্রা শুরু। সেই থেকে ২০২৩ সালের ১ মে... এবার যাবার পালা।'


