ACCIDENT: ছড়িয়ে ছিটিয়ে দেহ, রক্ত,
ঝুলছে কাটা হাত-পা
সরকারি মতে বালাসোরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় ২৩৩ জনে মৃত্যু হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের মতে, এই দুর্ঘটনায় অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহের সারি। গলগল করে ঝরছে রক্ত। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেনের বগিগুলি থেকে ঝুলছে কাটা হাত-পা। কোথায় পড়ে রয়েছে মৃতের মানিব্যাগ, আধার কার্ড সহ প্রয়োজনীয় নথি আর্তনাদ ও চিৎকারে কান এলাকায় কান পাতা দায়। চলছে উদ্ধারকাজ।



