BIG BREAKING: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট
একমাসের মধ্যে পঞ্চায়েত ভোট হতে পারে রাজ্যে। এনিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা । সূত্রের খবর, ৮ জুলাই পঞ্চায়েত ভোট হতে চলেছে। একদফাতেই সারা রাজ্যে এই ভোট হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশ দিয়েই এই ভোট হবে। সম্ভবত, আজ, বৃহস্পতিবার সরকারিভাবে এই ঘোষণা করতে চলেছে কমিশন।


