কুড়মি বিরোধী আদিবাসী বনধে বিপর্যস্ত জনজীবন
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
তপশিলি উপজাতির অন্তর্ভুক্তির দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। সেই আন্দোলনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তপ্ত রাজ্য। কুড়মিদের তপশিলি উপজাতি শ্রেণিতে অন্তর্ভুক্তির দাবির বিরোধিতা করে ১২ ঘন্টার বাংলা বনধ সফল করতে রাস্তায় নামল আদিবাসী সংগঠন।
বৃহস্পতিবার সকাল আটটা থেকে মুর্শিদাবাদের নবগ্রাম পলসণ্ডা মোড় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসী সংগঠন। ২৫ টি আদিবাসী সংগঠন যৌথভাবে একাধিক দাবি-দাওয়া নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। ফলত রাস্তায় দাঁড়িয়ে যায় দূরপাল্লার পণ্যবাহী গাড়ি।




