'আমি নাম বললে কুণাল ঘোষের চাকরি থাকবে না'
কারা তাঁকে টাকা ও পদের প্রলোভন দিয়েছিল তাঁর নাম নৌশাদ সিদ্দিকি বলে দিক বলে তোপ দেগেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এর পাল্টা উত্তরে এবার কুণালের উদ্দেশে বোমা ছুড়ে দিলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ। বললেন, 'আমি যদি নামটা বলে দিই কে আমায় টোপ দিয়েছিলেন তাহলে কুণাল ঘোষের চাকরিটা থাকবে না । অনেককিছুর প্রমাণ আমার কাছে আছে।' তাঁর ইঙ্গিত, তিনি নাম বলে দিলে কুণালকে বহিষ্কার করবে তৃণমূল।


