প্রতিবাদটা কি বুঝতে পেরেছেন ? সভাপতি ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন মহিলা কুস্তিগীররা। প্রতিকার চেয়ে এ বছরের জানুয়ারি মাসে প্রথম ধর্ণা শুরু করেন তখন সরকারের পক্ষ থেকে অভিযোগকারীদের আশ্বস্ত করা হয়েছিল অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কমের নেতৃত্বে একটি কমিটি রিপোর্ট জমা করলেও সেই রিপোর্ট সরকার চেপে গেছে বলে অভিযোগ।
সম্মান রক্ষার এবং অপরাধী সভাপতির পর থেকে অপসারণ চেয়ে রাস্তায় দিনের পর দিন শারীরিক নির্যাতনের বিরুদ্ধে কুস্তিগীরদের এই গোটা দেশেই আলোড়ন সৃষ্টি করেছে। যেদিন নতুন সংসদ ভবন উদ্বোধন কুস্তিগিরদের উপর নেমে আসে পুলিশের বর্বর অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে আজ গোটা দেশ সোচ্চার।
দুর্গাপুরের ইস্পাত অঞ্চলেও অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভা শহরের প্রাক্তন এবং বর্তমান ক্রীড়াবিদদের নিয়ে প্রতিবাদ সভা আয়োজন করে ক্রীড়া সমন্বয় মঞ্চ। দুর্গাপুরের ইস্পাত অঞ্চলের আশীষ মার্কেটে সংঘটিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দিকপাল ক্রীড়াবিদরা বক্তব্য রাখেন শহরের নাম উজ্জ্বল করা জাতীয় পাওয়ারলিফটিং চ্যাম্পিয়ন রুপা ব্যানার্জি তিনি বলেন যে পরিস্থিতির মধ্যে দিয়ে মহিলা প্রতিবাদী ক্রীড়াবিদ রা আক্রান্ত তা নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই প্রতিবাদ সংঘবদ্ধ করতে হবে তিনি জোর দেন ঐক্যবদ্ধ প্রতিবাদ গোটা দেশে ছড়িয়ে পড়ুক।
এই সভায় কাজ পরিচালনা করেন দিকপাল ফুটবলার প্রাক্তন ফুটবলার সুব্রত সিনহা মহাশয়।সভার শুরুতে বালাসরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষদের প্রতি নীরবতা পালন করা হয়। বক্তব্য রাখতে রাখতেই সুব্রত সিনহা পাঠ করেন দিকপাল ফুটবলারদের বক্তব্য তারা আসতে না পারলেও সহমর্মিতার বার্তা পাঠ করা হয়।
সভায় বক্তব্য রাখেন জাতীয় রেফারি মুকুল মাঝি,সব ডিভিশনাল স্পোর্টস কমিটির সহ সভাপতি দেবাশীষ পাল,জাতীয় ভলিবল খেলোয়াড় গৌরব ঘোষ, জাতীয় বক্সার রমেশ বাসনেট,প্রাক্তন ফুটবলার ও প্রশিক্ষক মানিক কুমার ও অসীম রায়। দুর্গাপুরে এথলটিক মিত্রাভ তলাপাত্র।
ফোনে বার্তা দেন ১৯৮২ ফুটবল এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক ভাস্কর গাঙ্গুলি,জাতীয় ফুটবল দলের প্লেয়ার সুবীর সরকার,সন্দ্বীপ মুন্সী,কবির বোস, ভাস্কর দাশগুপ্ত, ও বিশিষ্ট ফুটবলার ও অভিনেতা অরিজিৎ গাঙ্গুলি।প্রত্যেকেই দাবি করেন যাতে প্রতিবাদী কুস্তিগীররা সঠিক ন্যায় বিচার পান এবং দোষী ব্যক্তিরা শাস্তি পান।












