অবশেষে বাংলায় ঢুকে গেল বর্ষা, শুরু তুমুল বৃষ্টি, আনন্দ করুন
অবশেষে বাংলায় ঢুকে পড়ল বর্ষা। আজ, শুক্রবার হঠাৎই আনন্দপুর, লেকটাউন ও সল্টলেকে শুরু হয় বৃষ্টি। ইতিমধ্যে কেরলে ঢুকে গিয়েছে বর্ষা। বাংলাতেও তীব্র গরমের থেকে স্বস্তি পেতে আচমকাই বৃষ্টির আগমন। কালো মেঘে ঢেকে গিয়ে শহরের আকাশ। তাতেই সাময়িক নিস্তার পাচ্ছে শহরবাসীরা। হাওড়াতেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


