" " //psuftoum.com/4/5191039 Live Web Directory পশ্চিম বর্ধমানে স্মরণ সভায় শ্রদ্ধার্ঘ বাম নেতা মদন ঘোষকে //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

পশ্চিম বর্ধমানে স্মরণ সভায় শ্রদ্ধার্ঘ বাম নেতা মদন ঘোষকে



বঙ্গের অবিভক্ত কমিউনিস্ট পার্টির অন্যতম সদস্য মদন ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত হলো পশ্চিম বর্ধমানের আসানসোলে আয়োজনে সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটি।স্মৃতিচারণে বক্তব্য রাখেন একাধিক জেলা নেতৃত্ব সহ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আভাষ রায় চৌধুরী এবং পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র।শুরুতে মদন ঘোষের স্মৃতির উদ্যেশ্যে নীরবতা পালনের সাথে গানের মাধ্যমে স্মরণ সভার উদ্বোধন হয়।


সভার শুরুতে বক্তব্য রাখেন জেলার অন্যতম নেতৃত্ব বংশ গোপাল চৌধুরী, তারপরে বক্তব্য রাখেন সিপিআইএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি।স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম ঝাড়খণ্ডের রাজ্য সম্পাদক ।তারপরে বক্তব্য রাখেন আভাষ রায় চোধুরী।সভার শেষ বক্তা হিসেবে ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র।


প্রত্যেকেই মদন ঘোষের আপোষহীন রাজনৈতিক ব্যক্তিত্বের সুনামের পাশাপাশি কমিউনিস্ট হয়ে ওঠার উদাহরণ হিসেবে তুলে তার জীবন চর্চা।স্মরণ সভায় বহু মানুষ উপস্থিত হয়ে তার রাজনৈতিক মতাদর্শের পাথেয় পথে সৈনিক হওয়ার শপথ নেয়।








Top Post Ad

Below Post Ad

Hollywood Movies