নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার ঠিক পরের দিনই দুষ্কৃতিদের হাতে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের খরগ্রাম থানার রতনপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় পুরোনো একটি বিবাদকে কেন্দ্র করে নলদ্বীপ-রতনপুর গ্রামে দু'দল গ্রামবাসীর মধ্যে বিবাদ বাধে। সেই সময় দুই গোষ্ঠীর লোকেরা হঠাৎই বোম এবং গুলি নিয়ে একে অপরের উপর হামলা চালায় এই ঘটনাতে ফুলচাঁদ শেখ (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


