হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সব ট্রেন বাতিল
ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এর জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ওড়িশাগামী ট্রেনও চালানো যাচ্ছে না। শুক্রবার সন্ধ্যা নামার ঠিক আগে বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে
পড়ে করমণ্ডল এক্সপ্রেস।


