তাপপ্রবাহের সতর্কতা জেলায় জেলায়
একদিকে যখন চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্নিঝড়, অন্যদিকে তখন বাংলাজুড়ে ভয়ঙ্কর তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জানিয়েছে, আগামী সাতদিন ধরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় লু বইবে। হু হু করে বাড়বে তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, মালদা, দুই দিনাজপুরে। কলকাতা সহ সব জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে।


