বাংলায় আর স্কুলগুলো যা ইচ্ছে ফি নিতে পারবে না: HIGH COURT
বাংলায় বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি এবং তাতে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ সংক্রান্ত মামলায় নিজের পর্যবেক্ষণ জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মঙ্গলবার বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেছেন, 'ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা কখনও পণ্য হতে পারে না। এটা বিক্রির বিষয়বস্তু নয়। যে যেমন ইচ্ছে দাম নেবে—এটা চলতে পারে না। বেসরকারি স্কুলগুলির ফি কাঠামোতে কোনও সামঞ্জস্য নেই। যে যেমন পারছে টাকা নিচ্ছে। এটা হতে পারে না।'


