" " //psuftoum.com/4/5191039 Live Web Directory কাটোয়ায় ধর্ষিতা শ্রমিকের ন্যায়ের দাবিতে বিক্ষোভে সিআইটিইউ //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

কাটোয়ায় ধর্ষিতা শ্রমিকের ন্যায়ের দাবিতে বিক্ষোভে সিআইটিইউ

 


১৮ আগস্ট : গত ১৫ আগস্ট গভীর রাতে কাটোয়া 'অপু রাইস মিল"-এ একজন আদিবাসী মহিলা শ্রমিকের ওপর পাশবিক অত্যাচারের বিরুদ্ধে আজ সকালে কাটোয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলো সি আই টি ইউ নেতৃত্ব। সি আই টি ইউ  নেতা অঞ্জন চ্যাটার্জি কাটোয়ার মহকুমা শাসককে বলেন, 'অপরাধী গ্রেপ্তার হলেও ঐ রাইস মিল মালিক ভয় দেখাচ্ছে মহিলা শ্রমিকদের, যাতে তারা মুখ না খোলেন। এ-ব্যাপারে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নিতে হবে।'

  বিকেলে সিআইটিইউ আহূত কাটোয়া পাঁচঘড়া মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সি আই টি ইউ জেলা নেতৃবৃন্দ।



   একটা দেশ কতটা সভ্য, তা বিচার করা হয় সেই দেশে নারীদের সম্মান তার নিরিখে ৷ মণিপুর, মালদা থেকে, কাটোয়া অপু রাইস মিলের ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে আমাদের দেশের দিকে ৷ গত ১৫ আগস্ট গভীর রাতে কাটোয়া শহর সংলগ্ন অপু রাইস মিলের একজন আদিবাসী শ্রমিক কারখানার মধ্যেই ধর্ষিতা হওয়ার প্রসঙ্গে এই কথা বলছিলেন, সিআইটিইউ পূর্ব বর্ধমান জেলা সভাপতি নজরুল ইসলাম, সিআইটিইউ আহূত কাটোয়া পাঁচঘড়া মোড়ে প্রতিবাদ সভায় ৷ 

   সিআইটিইউ পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক তাপস চ্যাটার্জি বলেন, দেশের শ্রমআইন অনুযায়ী রাতের সিফটে মহিলা শ্রমিক দিয়ে কাজ করা যায় না৷ যদি সেই আইন মানার জন্য সরকারি নজরদারি থাকত, তাহলে এমন ঘটনা ঘটতো না ৷ দেশের পুঁজিবাদী সমাজ ব্যবস্থা প্রতিমুহূর্তে বৈষম্য বাড়াচ্ছে সর্বক্ষেত্রে, সে ধনী-দরিদ্রই হোক আর মহিলা-পুরুষ হোক সর্বক্ষেত্রেই ৷ মনুবাদী আরএসএস পরিচালিত দেশের সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার-এর আমলে শুধু আদিবাসী সংখ্যালঘু নয়, সমগ্র মহিলা সমাজের প্রতি সম্মানহানির ঘটনা ঘটছে ৷ ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলেন মাধ্যমে আমাদের এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে ৷ 



   সভায় মহিলানেত্রী সুরভী টুডু বলেন, বামফ্রন্ট সরকারের আমলে মহিলাদের সম্মান রক্ষার ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট ভূমিকা ছিলো ৷ 

   বর্ধমান জেলার রাইস মিল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি তুষার মজুমদার বলেন, কাটোয়া অপু রাইস মিলে রাইস মিল শ্রমিকের উপর পাশবিক অত্যাচারের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করে আগামী ২১ আগস্ট গোটা সমগ্র জেলাজুড়ে প্রতিবাদ দিবস পালন করা হবে ৷

 সভায় সভাপতিত্ব করেন সি আই টি ইউ কাটোয়া ১ নং এরিয়া সমন্বয় কমিটির সম্পাদক গৌতম ব্যানার্জি ৷

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies