চীনের পূর্বাঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। অন্তত ১০ জন আহত হয়েছে, কয়েক ডজন বাড়ি ধসে পড়েছে। একই সময়ে আফগানিস্তানেও ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এদিকে উত্তরাখণ্ডেও এক ঘণ্টার মধ্যে তিনবার ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছে ৪.২। শনিবারও দিল্লি, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং হিমাচলের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল।


