" " //psuftoum.com/4/5191039 Live Web Directory সিদুলিতে পঞ্চায়েত কর্মী CITU নেতা গুলিবিদ্ধ,প্রতিবাদে বামফ্রন্টের মিছিল //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

সিদুলিতে পঞ্চায়েত কর্মী CITU নেতা গুলিবিদ্ধ,প্রতিবাদে বামফ্রন্টের মিছিল

 


সিদুলি, ১২ সেপ্টেম্বর ২০২৩: গতকাল সন্ধ্যাবেলায় সিদুলি কোলিয়ারি রিক্রিয়েশন ক্লাব সংলগ্ন এলাকায় প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হন খান্দরা গ্রাম এর বাসিন্দা পঞ্চায়েত কর্মী স্থানীয় সিআইটিইউ নেতা বুদ্ধদেব সরকার। তিনি আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ ভয়ঙ্কর নিরাপত্তা হীনতায় ভুগছে।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে, দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে, সাধারণ মানুষ এর নিরাপত্তার দাবীতে, চরম প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ সিদুলি এলায় বামফ্রন্টের মিছিল।



মিছিলে সিপিআইএম নেতা বংশ গোপাল চৌধুরী বলেন, সিদুলিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। প্রশাসন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে। এই ঘটনার সাথে প্রশাসনের যোগসাজশ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।



মিছিল শেষে বামফ্রন্টের নেতারা সিদুলি থানায় একটি প্রতিবাদ লিপি জমা দেন। তারা গুলিবিদ্ধ পঞ্চায়েত কর্মীর সুস্থতা কামনা করেন এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies