লড়াইয়ের ময়দানে থেকেই লড়াই জোরদার করছে সিটু অনুমোদিত ঠিক শ্রমিকদের সংগঠন এ এস পি সিইইউ , দুর্গাপুরের এ এস পি কারখানায় ঝান্ডা নামিয়ে রেখে এক বেনজির ঐক্য তুলে ধরছে।বেশ কিছুদিন ধরে আন্দোলনের রেশ বেড়েছে একের পর এক কর্তৃপক্ষের শ্রমিক বিরোধী অবস্থান তাদের ঐক্য আরো মজবুত করেছে।একদিকে যখন একটি ইউনিয়ন শ্রমিক বিরোধী অবস্থান নিয়েছে ,অন্যদিকে সিটু সমস্ত শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে আই এন টি ইউ সি ঠিকা শ্রমিক ইউনিয়নকে সাথে নিয়ে গড়ে তুলেছে যৌথ শ্রমিক মঞ্চ।অবিলম্বে ঠিকা শ্রমিকদের বকেয়া বেতন এর সুষ্ঠ ফয়সালার দাবিতে মিছিল বিক্ষোভ সংগঠিত হয়েছে, আজ সিজিএম ওয়ার্কস দফতরের সামনেই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঠিকা শ্রমিকদের একটা ব্যাপক অংশ এই সভায় যোগ দেয় ,তাদের দাবি অবিলম্বে কর্তৃপক্ষ আলোচনায় বসে সুষ্ঠ ফয়সালার দাবি ওঠে।তাদের অভিযোগ একটি ইউনিয়ন একক ভাবে শ্রমিকদের উপর চাপিয়ে দিচ্ছে শ্রমিক বিরোধী নীতি যা সমস্ত শক্তি দিয়েই রুখতে হবে।একটা অংশের দাবি যেভাবে শ্রমিক অসন্তোষ বাড়ছে তাতে কারখানার অভ্যন্তরে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হতে পারে।
বিক্ষোভ সভায় নেতৃত্ব বলে পুজোর আগে যদি বেতন কাঠামো ফয়সালা না হয় হয় তাহলে আন্দোলনের তীব্রতা আরো বাড়বে।




