দুর্গাপূজায় এবার বঙ্গে বিজেপি অন্য ভাবে প্রচারে নামছে ,বিজেপি পরিচালিত পুজো কমিটিগুলোতে প্রধানমন্ত্রীর ছবি এবং চন্দ্রযান ৩ এবং জি ২০ এগুলির পোস্টার দেখা যাবে পুজো মণ্ডপ গুলিতে।বঙ্গে এহেন প্রচারে নিন্দুক রা বলছে বাঙালির শারদীয় উৎসবে মণ্ডপে রাজনীতির ছোয়া।একদিকে রাজ্য সরকার এর অনুদানের বদলে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে মন্ডপে অন্যদিকে এবার প্রধানমন্ত্রীর ছবি দেখা যাবে।কলকাতার অনেক মণ্ডপ পেতে চলেছে বিজেপি এর আর্থিক অনুদান ।
গত কয়েকবছরে বঙ্গে বাঙালির উৎসব রাজনীতির বেড়াজালে বন্দি , এবার সেটা আরো প্রকট হতে চলেছে।রাজনীতির তর্কের গরম হওয়ায় এবার শারদীয়া উৎসব মাতবে তা বলাই বাহুল্য।

.jpeg)
