দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বর, ২০২৩: দুর্গাপুরের সিটি সেন্টারে এডিডিএ ভবনে সোমবার মধ্যরাতে বিধ্বংসী আগুন লাগে। আগুনে ভবনটিতে গুরুত্বপূর্ন ফাইল পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই।
সোমবার মধ্যরাতে প্রায় ২টো নাগাদ এই আগুন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের প্রায় দশ থেকে বারটি ইঞ্জিন লাগাতার এসে তিন ঘন্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শেষে অন্ডাল বিমানবন্দরের দমকল বিভাগ কে খবর দেওয়া হয়। সেখানকার দমকাল এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
আগুনের কারণ এখনও জানা যায়নি। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।এই ঘটনায় দুর্গাপুর শহরের ব্যবসা-বাণিজ্যে মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সংস্থার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন এখনো ক্ষয়ক্ষতির পরিমান জানা যাচ্ছে না।আগুন নিভলেই তবে খতিয়ে দেখা হবে।মধ্যরাত থেকে ভোরেও আগুনের উপর নিয়ন্ত্রণ পাওয়া যায়নি।


