দুর্গাপুরের এ এস পি কারখানায় ঠিকা শ্রমিকদের বেনজির ঐক্য দেখলো দুর্গাপুর, বেশ কয়েকমাস ধরে অচলাবস্থা কারখানার আর্থিক অবস্থা খারাপ এই অজুহাতে ঠিকাদার বিভিন্ন আর্থিক সুবিধা কেটে দেয় স্থানীয় কিছু ইউনিয়নকে সাথে নিয়ে তাতে সিলমোহর দেয় কারখানার কর্তৃপক্ষ।প্রতিশ্রুতি দেওয়া হয় কারখানার আর্থিক স্থিতি মজবুত হলে তাদের পাওনা ফেরত দেওয়া হবে।মাঝে কিছুটা বকেয়া দেওয়া হলেও অনেকটাই বাকি রয়েছে বলে অভিযোগ করে সিটু অনুমোদিত ঠিকা শ্রমিকদের ইউনিয়ন।
এরপর নতুন টেন্ডার কার্যকরের পর সমস্যা বাড়ে, মজুরি কিছুটা বৃদ্ধি পেলে আবার অচলাবস্থা তৈরি হয়।অনেক ঠিকা শ্রমিকদের ইএসআই খাতে বরাদ্দ বন্ধ হতে পারে এই অজুহাতে শাসক দলের শ্রমিক সংগঠনকে সাথে বরাদ্দ বেতন কমানোর আলোচনা হয়।এরপরেই ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা তাদের দাবি বেতন আলোচনায় সমস্ত শ্রমিক সংগঠনকে আলোচনায় ডেকে সুষ্ঠ ফয়সালা করতে হবে।
বেশ কিছুদিন ধরে সিআইটিইউ এবং আইএনটিইউসি এর এক গ্রূপ একসাথে গেটে অবস্থান বিক্ষোভ করে , আজ কারখানার অভ্যন্তরে বিশাল মিছিল সংগঠিত করে তারা অবিলম্বে বেতন আলোচনার দাবি জানিয়ে মিছিলে পা মেলালেন বহু শ্রমিক।নিজ নিজ ইউনিয়নের ঝান্ডা সরিয়ে রেখেই মিছিল সংগঠিত হয়।মিছিলটি শেষ হয় সিজিএম অফিসের সামনে।
দুই ইউনিয়নের নেতৃত্ব অভিযোগ করে কর্তৃপক্ষ শ্রমিক বিরোধী ইউনিয়নের সাথে আলোচনা করছে যার ফলে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে।অবলম্বে সমস্ত ইউনিয়নকে ডাকার দাবি জানানো র কোনো ঠিকা শ্রমিকদের বেতন কমানো যাবে না এই দাবি করা হয়েছে।এই মিছিল ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে।




