দেশজুড়ে বিজেপির চরম ঘৃণা ও বিদ্বেষ প্রচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে র্্যাগিং বন্ধ, এলাকায় কাটমানি মুক্ত স্বচ্ছ পৌরপরিষেবা ও উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে আজ কলকাতার ১৫ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের গুরুত্বপূর্ণ শরিক আর এস পি আজ সন্ধ্যায় এক বিক্ষোভ সভার আয়োজন করে।
এই সভায় বক্তব্য রাখেন আর এস পি এর কলকাতা জেলার সম্পাদক দেবাশীষ মুখার্জী, পি এস ইউ এর সর্বভারতীয় ছাত্র নেতা মহম্মদ নওফল সফিউল্লাহ, সর্বানী ভট্টাচার্য্য, পুলক মৈত্র, মৃন্ময় সেনগুপ্ত ও কলকাতা পৌরসভার প্রাক্তন পৌরপিতা দীপু সাহা। এই সভায় দলের কর্মীরা ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ছাত্র নেতা মহম্মদ সফিউল্লাহ কেন্দ্রের বিজেপি সরকার সহ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন।


