" " //psuftoum.com/4/5191039 Live Web Directory ইন্ডিয়া জোটে দোটানায় পড়লো তৃণমূল আগামী লোকসভা নির্বাচনে //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

ইন্ডিয়া জোটে দোটানায় পড়লো তৃণমূল আগামী লোকসভা নির্বাচনে



 মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের চূড়ান্ত রূপদান পর্ব চলছে সবখানে একটি সমন্বয় কমিটি গঠন করা হলো।আগামী লোকসভা নির্বাচনে জোট করেই লড়ার বার্তা উঠে আসছে।আর ঠিক সেখানেই শুরু হলো বিতর্ক বলা ভালো দোটানায় পড়লো তৃণমূল। বঙ্গে বিরোধী শূন্য করার প্রয়াস নেওয়া দলটি এখন জাতীয় ক্ষেত্রে বাধ্যবাধকতা এর মধ্যে পড়লো। আসন সমঝোতার প্রশ্নে বঙ্গে বড়সড় সমস্যার মধ্যে পড়লো তৃণমূল, একদিকে বাংলায় ৫ টি সিটের দাবি কংগ্রেস রেখেছে অন্যদিকে বামেদের চোখ ১৫ টি সিটি যেখানে বেশ বেগ দিতে পারবে তারা সংখ্যাটি আরো বাড়তে পারে।সেদিক দিয়ে কংগ্রেস ও বামেদের জোট বিন্যাস সম্পুর্ন সেক্ষেত্রে তৃণমূল তাদের রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে ৩৫ টি পাখির চোখ।অর্থাৎ বঙ্গে তৃণমূল জোট বিন্যাসে পড়েছে দোটানায়।

একদিকে বিজেপি এর বিরুদ্ধে লড়াইয়ে যা জাতীয় ক্ষেত্রে তার অগ্রাধিকার বেড়েছে, অন্যদিকে বামেদের উত্থান বেশ দ্রুত গতিতে বঙ্গে সেক্ষেত্রে সেই অবস্থান তৃণমূলকে ব্যাকফুটে ফেলতে পারে।এবারের পঞ্চায়েত নির্বাচনে বামেদের উত্থান বেশ চিন্তায় রেখেছে।রাজনৈতিক মহলের মতে তৃণমূল কোনোভাবেই সিট ছাড়তে  প্রস্তুত হবে না যার ফলে তৃণমূলের খারাপ ফল হলে ইন্ডিয়া জোট থেকেই ছিটকে যেতে পারে তৃণমূল।   

বাম কংগ্রেসের জোট রসায়ন বঙ্গে ব্যাপক প্রভাব ফেলতে পারে সেদিক দিয়ে তৃণমূল বেশ চাপে রয়েছে।সিট ছাড়তে কতটা নমনীয় হবে তাই নিয়েই ধন্ধে রাজনৈতিক মহল।অর্থাৎ বঙ্গে সিট ছাড়ার অধ্যায়ে আপাতত তৃণমূল রইলো ব্যাফুটে। 

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies