আরজি করের প্রতিবাদে রবিবার রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাজ্যসভার তৃণমূল সাংসদ জহর সরকারের পদত্যাগের পর আজ বিস্ফোরক আরেক সাংসদ সুখেন্দুশেখর রায়। নিউ ইয়র্কের ফেডেরাল বিচারক বিলিংস লার্নেড হ্যান্ডের উক্তি তুলে ধরে লিখলেন, 'আমাদের যদি গণতন্ত্র বজায় রাখতে হয়, তা হলে একটাই বিধি মানতে হবে: দ্যো শ্যাল্ট নট রেশন জাস্টিস। উই ডিমান্ড জাস্টিস' (বিচারের সঙ্গে আপস নয়, আমরা বিচারের দাবি জানাই)।


