দুর্গাপুর: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলোর ডাকে ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে দুর্গাপুরে বৃহত্তর মিছিল অনুষ্ঠিত হলো। গান্ধীমোড় ফ্লাইওভার থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত বিশাল মিছিলটি শ্রমিক, কৃষক, ছাত্র ও যুবসমাজের অংশগ্রহণে সমৃদ্ধ হয়।
মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী ও জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা শ্রমিক ও কৃষকদের অধিকার রক্ষার দাবি তুলে ধরেন এবং এই ধর্মঘটকে সর্বতোভাবে সফল করার আহ্বান জানান।
সভায় কালীগঞ্জে ছোট্ট মেয়ে তামান্না খাতুনকে বোমা মেরে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা এই হত্যাকাণ্ডের জন্য ঘাতক তৃণমূল কংগ্রেসকে দায়ী করে তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের নেতৃবৃন্দ। তারা ধর্মঘটকে গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে বলেন, এই আন্দোলন মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
৯ জুলাইয়ের ধর্মঘট নিয়ে দুর্গাপুর জুড়ে উত্তেজনা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।





