" " //psuftoum.com/4/5191039 Live Web Directory গাজার জন্য বৈশ্বিক সংহতি: নীরব থাকুন, প্রতিবাদ জানান Silence for Gaza: A Global Call for Solidarity and Resistance //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

গাজার জন্য বৈশ্বিক সংহতি: নীরব থাকুন, প্রতিবাদ জানান Silence for Gaza: A Global Call for Solidarity and Resistance

 

গাজার জন্য বৈশ্বিক সংহতি: নীরব থাকুন, প্রতিবাদ জানান



৬ জুলাই, ২০২৫

গাজার ওপর চলমান ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে মানবিক মানুষদের পক্ষ থেকে এক নতুন ধরণের প্রতিবাদের আহ্বান জানানো হয়েছে — ‘গাজার জন্য নীরবতা’

এই বৈশ্বিক কর্মসূচিতে সকল দেশ থেকে মানুষদের প্রতি অনুরোধ করা হয়েছে, প্রতিদিন রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মোবাইল ফোন বন্ধ রাখুন। আধঘণ্টার এই নীরবতা হবে গাজার ঘরবাড়ি হারানো শিশু ও মানুষদের প্রতি আমাদের সংহতি প্রকাশ এবং সেই সঙ্গে যুদ্ধপুঁজির বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ।

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে (From Economy of Occupation to Economy of Genocide) প্রকাশিত হয়েছে, কিভাবে বড় কর্পোরেট সংস্থাগুলি গাজার ওপর ইসরায়েলের বর্বর হামলায় অর্থ ও প্রযুক্তিগত সমর্থন জুগিয়ে চলেছে। এই নীরবতা সেই কর্পোরেট লোভ ও নজরদারি পুঁজিবাদের বিরুদ্ধে এক ক্ষুদ্র কিন্তু তাৎপর্যপূর্ণ আঘাত।

আহ্বানকারীরা এক বিবৃতিতে বলেন, “প্রতিটি ক্লিক, প্রতিটি পোস্ট, প্রতিটি লাইক একটি ব্যবস্থাকে জোরালো করে তোলে, যা যুদ্ধ ও গণহত্যা থেকে মুনাফা তোলে। আমরা হয়তো বোমা থামাতে পারি না, কিন্তু আমাদের ডিজিটাল সম্মতি প্রত্যাহার করতে পারি। আধঘণ্টার নীরবতা মানে আমরা আর এই হত্যাযজ্ঞে অংশীদার নই।”

বিশ্বজুড়ে মানুষদের আহ্বান জানানো হয়েছে — এই কর্মসূচির বার্তা ছড়িয়ে দিন, প্রতিদিন এই সময়ে মোবাইল বন্ধ রাখুন এবং সামাজিক মাধ্যমে কোনো পোস্ট, লাইক বা মন্তব্য থেকে বিরত থাকুন।

গাজার শিশুদের কান্না ও ধ্বংসস্তূপের আর্তনাদের প্রতি আমাদের সম্মান জানিয়ে এই নীরবতা হোক এক শক্তিশালী বার্তা: যুদ্ধাপরাধ আর বর্ণবাদের বিরুদ্ধে বিশ্ববিবেক কখনো চুপ থাকবে না।

এই নীরবতাই হোক গাজার মানুষের প্রতি আমাদের অঙ্গীকার। আমরা আছি তাদের পাশে।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies