তিরুবনন্তপুরম, ২৭ মে: Communist Party of India (Marxist)-এর সাধারণ সম্পাদক M. A. Baby কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী Pinarayi Vijayan-এর বাসভবনে ইডি অভিযানের তীব্র নিন্দা করেছেন। তিনি অভিযোগ করেন, বিরোধী নেতাদের ভয় দেখাতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করতে কেন্দ্রের বিজেপি সরকার তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে।
এক বিবৃতিতে এম এ বেবি বলেন, “কমরেড পিনারাই বিজয়নের বাসভবনে ইডি অভিযান একটি পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ। দেশের অন্যতম প্রধান বিরোধী নেতাকে নিশানা করা হয়েছে। কিন্তু এই ধরনের চাপ সৃষ্টি করে না পিনারাই বিজয়নকে, না সিপিআই(এম)-কে দমিয়ে রাখা যাবে।”
তিনি আরও প্রশ্ন তোলেন, এই ঘটনায় কেরলের United Democratic Front কোনওভাবে সহযোগিতা করেছে কি না। তাঁর বক্তব্য, “ইডি অভিযানের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। কেরলের রাজনৈতিক মহলে এ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।”
সিপিআই(এম)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে তারা গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলন আরও জোরদার করবে। দলের নেতাদের দাবি, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধী কণ্ঠরোধের চেষ্টা এখন বিজেপি সরকারের নিয়মিত কৌশলে পরিণত হয়েছে।


